1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘরে বসেই মাদক বিক্রি করতেন খালেদা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দুর্নীতিমুক্ত বিআরটিসি ডিপো গঠনে কাজ করছেন ম্যানেজার জুলফিকার, অপ-প্রচারে ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীরাদের! উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কোচের বিরুদ্ধে রোনালদোর বিস্ফোরক দাবি ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ব্যয় ৩৩০ কোটি ডলার ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু! ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ ধ্বংসের অভিযোগ

ঘরে বসেই মাদক বিক্রি করতেন খালেদা

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৫৩ 0 বার সংবাদি দেখেছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি // ভোলার লালমোহনে গাঁজাসহ খালেদা বেগম (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গৃহবধূকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই নূরুউদ্দিন ও এএসআই নাঈম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার চৌকিদার বাড়ির নিজ বসতঘর থেকে তাকে আটক করে।

আটককৃত খালেদা বেগম ওই এলাকার মিজানের স্ত্রী। লালমোহন থানার এসআই নূরুউদ্দিন বলেন, খালেদা ও তার স্বামী মিজান মিলে নয়ানীগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে খবর পাই খালেদার বসতঘরে মাদক রয়েছে।

খবরের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় খালেদাকে আটক করতে পারলেও তার স্বামী মিজান ঘর থেকে পালিয়ে যায়।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, আটককৃত খালেদার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews