1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছেে। দেশটির চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সিনহুয়ার তথ্যমতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানশি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনও কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews