1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জঙ্গি ছিনতাই: ১০ আসামি ফের ৫ দিনের রিমান্ডে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

জঙ্গি ছিনতাই: ১০ আসামি ফের ৫ দিনের রিমান্ডে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫৬০ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // পুলিশের চোখে স্প্রে করে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার মামলায় ১০ আসামির ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, আরাফাত রহমান, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর, রশিদুন্নবী ভূঁইয়া। এর আগে গত ২০ নভেম্বর এ আসামিদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ মামলায় ঈদী আমিন, মেহেদী হাসান অমি ওরফে রাফি, ঈদী আমিনের বোন খোদেজা আক্তার লিপি, মামা শ্বশুড় নাসির মিয়া ফারুক ও তানভীর হোসেন রিমান্ডে রয়েছেন।

মামলা থেকে জানা যায়, পুলিশ পরিদর্শক মহিউদ্দিন ফারুকীর উপর হামলার মামলায় ২০ জন আসামি। গত ২০ নভেম্বর ঢাকার সিজেএম ভবনের ৮ তলার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার এ মামলার চার্জগঠনের জন্য ছিল। সেদিন পালিয়ে যাওয়া মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলসহ কারাগারে থাকা ১২ জনকে আদালতে হাজির করা হয়।

হাজিরা শেষে চারজনকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার জন্য নিচে নামিয়ে ভবনের মূলগেটের বাইরে জনসন রোডস্থ রাস্তায় চার জন পুলিশ তাদের নিয়ে আসেন। ওই সময় দুটি মোটরসাইকেলে চার অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রথমে পুলিশের চোখে স্প্রে মারে। এরপর একজন পুলিশ সদস্যকে মারধর করে দুজনকে নিয়ে চলে যায়। আহত পুলিশ সদস্য নূরে আজাদ।

প্রকাশক ব্লগার দীপন হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পালিয়ে যাওয়া মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল তাদের মধ্যে দুজন। এই ঘটনায় ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার দিন রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews