1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল পর্বের সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ২টায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। এরআড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাবেশ শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এই অনুষ্ঠান শুরু হয়।

সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর।

স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত।

দলটি জানিয়েছে, আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করাসহ সাত দফা দাবি তুলে ধরা হবে।

এই সমাবেশ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।

আজ সকাল থেকেও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews