1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

জামালপুরে পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এতে ট্রাকের চালকসহ তিনজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী এক ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews