1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামিন পেলেন সম্রাট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জামিন পেলেন সম্রাট

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫২৬ 0 বার সংবাদি দেখেছে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আদালতে সম্রাটকে হাজির করা হয়।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী তার জামিনের শুনানি করেন। দুদকের আইনজীবী জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিকেলে আদালতে জামিনের এ আদেশ দেন। একইদিন আদালত আসামিপক্ষের সময়ের আবেদন শেষ বারের মতো মঞ্জুর করে আগামী ১৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে, গত ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের এবং অর্থ পাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিন মঞ্জুর করেন। পরদিন ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews