1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ আহত ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ আহত ৭

  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ২টার দিকে আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

ঝালকাঠি সদর থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) গনেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার মো. মাসুদ মৃধা (২১), জামাল হোসেন মৃধা (৩৫), নিজাম মৃধা (২৮), রাসেল বেপারী (২৬), রোজিনা আক্তার (২৩), আছমা বেগম (২৬) ও হালিমা বেগম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে সিজারিয়ান রোগী নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় অ্যাম্বুলেন্সের থাকা রোগীসহ সাত জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই গনেশ বলেন, অ্যাম্বুলেন্সটি থাকা সাতজনের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews