1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বিনয়কাঠি ব্লাড ডেনার্স ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ঝালকাঠিতে বিনয়কাঠি ব্লাড ডেনার্স ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: গতকাল ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠী ইউনিয়নে আর্ত মানবতার সেবায় নিয়োজিত একমাত্র সেচ্ছাসেবী সংগঠন বিবিডিএফ এর অফিস মিলনায়তনে তাদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে এক সেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করে।

 

সংগঠনের সভাপতি খান তারেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার শামীম এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এ উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম, বিবিডিএফ এর উপদেষ্টা কাজী সাইফুল ইসলাম, সালাউদ্দীন লিটু, সহ-সভাপতি হাসান মাহমুদ,যুগ্ন সাধারণ সম্পাদক এন.মাহমুদ রাজ,কোষাধ্যক্ষ ফাহাদ ইলাহী সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। সভার শুভেচ্ছা বক্তব্যে শাহরিয়ার শামীম জানান “মানবতার টানে,রক্তের সন্ধানে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একঝাঁক তারুন্যের হাত ধরে ২০ শে জানুয়ারি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় বিবিডিএফ সংগঠনটি।

No description available.

সংগঠনটি সেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম করে যাচ্ছে। বিবিডিএফ সম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। 2022-23 বর্ষে তারা ২৫০ গর্ভবতী মা এবং অন্যান্য ৩০০ রোগী সহ সর্বমোট ৫৫০জন রোগীকে সেবা দান করেছে। সর্বদা অসহায় মানুষের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews