1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ভাইসচেয়ারম্যান, সাংবাদিকসহ ৯ জনের নামে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ঝালকাঠিতে ভাইসচেয়ারম্যান, সাংবাদিকসহ ৯ জনের নামে মামলা

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৫ 0 বার সংবাদি দেখেছে

ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, আওয়ামী লীগ নেতা খসরু নোমান ও এশিয়ান টিভির দুই সাংবাদিকসহ ৯ জনের নামে মামলা হায়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাব্যুনালে মামলাটি দায়ের করেন ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ঝালকাঠি থানার ওসিকে নির্দেশ দেন। মামলার সাক্ষি করা হয়েছে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, তাঁর ছেলে ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা দিপু লস্কর ও মনির হোসেন পলাশকে।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও তাঁর ছেলে মনিরুল ইসলাম তালুকদারের সঙ্গে আসামিদের ব্যবসায়ীক বিরোধ চলছে। এ অবস্থায় মেয়র পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এশিয়ান টেলিভিশন ‘এশিয়ান সার্চ’ নামের একটি অনুষ্ঠানে মিথ্যা, বিভ্রান্তি ও মানহানিকর সংবাদ প্রচার করে।

আসামিরা এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় মেয়র ও তাঁর পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এতে সমাজে অস্থিরতা, ঘৃণা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আসামিরা প্রচারিত সংবাদের ভিডিও ক্লিপ ঝালকাঠি শহরের বারোচলা এলাকায় জনসম্মুখে প্রযুক্তির অপব্যবহার করে প্রজেক্টরের মাধ্যমে প্রচার করে, যা ঝালকাঠির সর্বস্তরের জনগণ দেখে এবং শোনে।

মামলার আসামিরা হলেন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার রবিউল ইসলাম ও শামীম হোসেন, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, অবসরপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোয়েবুর মোর্শেদ সোহেল, যুগ্ম সম্পাদক শাহীন খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, যুবলীগকর্মী কাজী মারুফ হোসেন ইরান ও বাদল হোসেন।

মামলার বাদীর আইনজীবী মো. সাইদুল ইসলাম বলেন, বরিশাল সাইবার ট্রাব্যুনালের এই আদেশ ঝালকাঠি থানায় যাওয়ার পরে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দিবে। প্রতিবেদন পাওয়ার পরে আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews