1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টরকী বন্দরে আল-মাউন ফাউন্ডেশনের মহতি উদ্যোগ ছিন্নমুল, দুস্থ, অসহায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিয়ে করলেন অভিনয়শিল্পী মহসিনা আক্তার টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার বাংলাদেশের অবস্থান ছয়ে গঙ্গা চুক্তি নবায়নে বিহারের আপত্তি, চাপে বাংলাদেশ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ গৌরনদীতে কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতির বিস্তার অভিযোগ গৌরনদী মাদকের স্বর্গ রাজ্যে নেই মাদক বিরোধী অভিযান প্রশাসন ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তাহলে কী প্রশাসন অসহায় গৌরনদীতে টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অবৈধ স্থাপনা রেখেই দায়সারা খাল খনন, ধসে পরছে পাকা সড়ক জনচলাচলে দূর্ভোগ স্থানীয়দের অভিযোগ গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টরকী বন্দরে আল-মাউন ফাউন্ডেশনের মহতি উদ্যোগ ছিন্নমুল, দুস্থ, অসহায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ।

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে প্রতি শুক্রবার বাদ জুম্মা ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসায় ভাসছে আল-মাউন ফাউন্ডেশন। মহতি কার্যক্রমের উদ্ধোধন করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। বাদ জুম্মা তন্ময় সু-কর্ণারে খাদ্য বিতরণের পূর্ব মুহুর্তে এক আলোচনা সভা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও টরকী বন্দর ঘর মালিক সমিতির সিনিয়র সহ-সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন পাইক। বক্তব্য রাখেন বিএনপি নেতা শাকিল আহম্মেদ, আল-মাউন ফাউন্ডেশনের সদস্য ও বন্দরের ব্যবসায়ী অলি হাওলাদার, জাকির হাওলাদার, ফরহাদ হোসেন, খোকন সিকদার, ইলিয়াস ঘরামী, লিটন ভূইয়া, আক্তার সিকদার প্রমুখ। শেষে দুই শতাধিক ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও দুই জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, ‘সমাজের অবহেলিত মানুষ অর্থাভাবে ভালো খাবার খেতে পারে না। তাদের কথা চিন্তা করে গত জুন মাস থেকে প্রতি শুক্রবার জুম্মা বাদে উন্নতমানের খাবার পরিবেশন করে আসছি। অন্ততপক্ষে এসব মানুষ মাসে ৪দিন ভালো খাবার খেতে পারবে। প্রথমে আমি নিজস্ব অর্থায়নে ব্যবস্থা করি। এসব কর্মকান্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে বর্তমানে দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষৎতে কার্যক্রম অব্যাহত থাকবে’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews