1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রলারডুবি সাগরে, ১১ ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ট্রলারডুবি সাগরে, ১১ ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে

মো: রাকিব জোমাদ্দার, কলাপাড়া // পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবে গেছে। রবিবার ১৭ আগস্ট রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাগরবক্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ৯ জেলে পানির কন্টেইনার ও জালের ফ্লোট ধরে ভেসে থাকেন টানা ১১ ঘণ্টা। সোমবার সকাল আটটার দিকে তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করা হয় পাথরঘাটার কচিখালী এলাকা থেকে। ডুবে যাওয়া ট্রলারের মালিক লালুয়ার মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদার। তাঁর চাচা জুম্মান হাওলাদার জানান, সাগর উত্তাল হওয়ায় রবিবার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। পথে একটি ডুবে চরে আটকে যায় ট্রলারটি। এরপর ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে ভেসে থাকেন। জুম্মান হাওলাদার আরও বলেন, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে তাঁরা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হওয়া দের  মধ্যে ট্রলার মালিক খোকন,জেলে মিরাজ, এনামুল ও মাসুম প্যাদা,বেল্লাল,রনি,রাজিব,শিবলু, শুভ, নাম জানা গেছে। তবে সবাই নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন বলে জানান তিনি।   স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর ভয়াল উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। এ বিষয় জানতে চাইলে লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন  বিশ্বাস বলেন  উদ্ধারকৃত জেলেরা সকলেই নিরাপদে বাড়িতে  ফিরে এসেছে বর্তমানে তারা কিছুটা অসুস্থ রয়েছে।   এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখতেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews