1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাক্টর চাপায় বৃদ্ধ নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ট্রাক্টর চাপায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৪ 0 বার সংবাদি দেখেছে
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলে ট্রাক্টরের চাপায় আব্দুল হালিম (৮০) নামে এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চকদই চাকলাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিম মিয়া হুগড়া ইউনিয়নের কৃষ্টনগর গ্রামের মৃত মানিক উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল হালিম সকালে তোরাপগঞ্জ বাজারে কপি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। চকদই চাকলাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন ও ট্রাক্টর বন্ধ এবং চালক হেলপারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

কাতুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু অন্তত ৫০ থেকে ৬০টি অবৈধ ট্রাক্টরের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। চালকদেরও নেই লাইসেন্স। গত বছরও অবৈধ ট্রাক্টরের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এসব বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews