1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
লালমনিরহাট প্রতিনিধি // লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু। শুক্রবার সকালে ওই উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছে। 

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এতে ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হয়। কি ভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews