1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডলার জালিয়াত চক্রের হোতা বেলায়েতসহ গ্রেপ্তার ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ডলার জালিয়াত চক্রের হোতা বেলায়েতসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরে ডলার জালিয়াত চক্রের হোতা বেলায়েত হোসেন শেখ প্রকাশ ডলার বেলায়েতকে (৪৫) তিন সহযোগীসহ গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (৬ এপ্রিল) রা‌তে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন‌্য তিনজন হলেন- মো. জসিম হাওলাদার (২৪), মো. বিরাজ শিকদার (৬৫) এবং মো. রাসেল গাজী। তাদের কাছ থেকে ইউএস ১০০ ডলার ১০ টি, ১ ডলার ৩৮ টি, ৫০০ টাকার বাংলাদেশী নোট ২ টি এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

পু‌লিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মানুষকে ডলার বিক্রির কথা বলে ১০০ মার্কিন ডলার দেখিয়ে উপরে নিচে ১০০ ডলারের নোট দিয়ে বান্ডেলের মধ্যে ১ ডলার দিয়ে কৌশলে পালিয়ে যায়।

মিরপুর ম‌ডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গ্রেপ্তার বেলায়েত ভয়ঙ্কর একজন প্রতারক। তিনি মূলত ডলার দিয়েই মানুষের সাথে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১২ টি মামলা রয়েছে।

তারা প্রথমে একজন ডলার ক্রেতাকে টার্গেট করেন। বাজারদরের চেয়েও কম দামে ডলার তারা দিতে পারবেন বলে ক্রেতাকে লোভে ফেলেন। এরপর উপরে ১০০ ডলার নিচে ১০০ ডলার দিয়ে মাঝে সব এক ডলারের নোট দিয়ে দেন। নোটগুলো দেখতে অনেকটা একই হওয়ায় প্রথম দেখাতে সহজেই কেউ ধরতে পারেনা। আর এই সুযোগেই বেলায়েত ও তার সহযোগীরা পালিয়ে যান।

তারা বিভিন্ন জেলায় প্রাই‌ভেটকার নি‌য়ে ঘুরে ঘুরে এই প্রতারণা করেন। চক্রের আরেক সদস্য জসিমের বিরুদ্ধেও ৩ টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews