1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় আসতে পারেন শাকিরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি বাংলা বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপলক্ষে রাতে হাজারো দর্শকদের মনমুগ্ধ করলে কনসার্ট গান আয়োজনে বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন ও কাজিরহাট ব্রিজ উদ্বোধন উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির গনসমাবেশ ও বিক্ষোভ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯  আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক “তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”

ঢাকায় আসতে পারেন শাকিরা

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। এদিন রাতে দেশের শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ডদল।

এক কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার পরিকল্পনার কথা জানালেন আয়োজক ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার কথায়, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।

বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’র মতো গান তাকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা এনে দিয়েছে।

বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে সমান পরিচিত।

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। তবে এখনো তার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। শুধু তাই নয়, আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা টিকিট বিক্রির সময়সূচি সম্পর্কিত আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews