1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
“তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?” - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি বাংলা বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপলক্ষে রাতে হাজারো দর্শকদের মনমুগ্ধ করলে কনসার্ট গান আয়োজনে বিদ্যানন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থাপন ও কাজিরহাট ব্রিজ উদ্বোধন উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির গনসমাবেশ ও বিক্ষোভ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯  আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক “তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”

“তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতবেদক // তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’’ এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।

পোস্টে আবু হানিফ লেখেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে, শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।’

তিনি লেখেন, ‘এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে আছেন দীর্ঘ আড়াই বছর যাবৎ। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তার প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নাই।’

গণঅধিকার পরিষদের মুখপাত্র লেখেন, ‘বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন।’

তিনি আরও লেখেন, ‘মূলত তার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। শেখ হাসিনা বেঁচে আছে সেটা প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটা অডিও পোস্ট করেছে।’

‘এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছে না,“তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?”, পোস্টের শেষে লেখেন আবু হানিফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews