1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজ। এ যানজটে কারনে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড নামক স্থান থেকে শুরু করে বরিশাল সদর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই ৪৫ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়ে। বৃহস্পতিবার ১২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে যানজটের চিত্র দেখা যায়। গৌরনদী বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু করে সড়কে দুই প্রান্ত দক্ষিণ ও পূর্ব এবং পশ্চিমে আঞ্চলিক মহা সড়ক গোপালগঞ্জ খুলনা তিনটি সড়কে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক জুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী ট্রাকে থাকা গবাদি পশু। এ যানজটের কারণে সঠিক সময় গন্তব্য স্থানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন নারী-পুরুষ বৃদ্ধ যা অনেক সময় গাড়িতে আটকা পড়ে গরমের তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া সঠিক সময় গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন না এমনটাই অভিযোগ সাকুরা পরিবহনের যাত্রী শফিক রহমান। এছাড়া গরু ব্যবসায়ী আজিজ ফকির বলেন আমরা ফরিদপুর থেকে চার পাঁচ জন গৌরনদীতে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছিলাম আমাদের প্রায় আটটির বেশি গরু বিক্রি না হওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু যান জটে থাকলে গরমে গরু অসুস্থ হয়ে পরার সম্ভবনা থাকতে আছে। লাবিবা পরিবহনের চাল সুজন অভিযোগ করে বলেন রাস্তায় থ্রি হুইলার চলার কারণে আমাদের যাত্রীবাহী পরিবহনের সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান মহাসড়কে ওভারটেকিং, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি-হুইলারের কারণে রাস্তায় এই যানজটে সৃষ্টি হয়। আমাদের হাইওয়ে পুলিশ রাস্তায় রয়েছে যাতে করে যানজট নিরাশন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews