1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তারেক রহমানের নির্দেশনায় ২৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জিয়াউদ্দিন সিকদারের মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
তারেক রহমানের নির্দেশনায় ২৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জিয়াউদ্দিন সিকদারের মতবিনিময় গণপূর্তের সরকারি জমি দখলের চেষ্টা, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি বিএনপি নেতা শাহিন ও যুবদল নেতা সোহেলের মায়ের মৃত্যুতে শোক, জানাজায় মুসল্লিদের ঢল জমি বিরোধে উচ্ছেদ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন সোহেল খানের পরিবারের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আম পাঠালেন বিসিসি প্রশাসক শিরীন পুলিশ লাইন এলাকায় মোবাইল কোর্ট: দুই মামলায় ৫ হাজার টাকা জরিমানা মোরেলগঞ্জে জিয়া মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

তারেক রহমানের নির্দেশনায় ২৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জিয়াউদ্দিন সিকদারের মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিতে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া ২৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার (৭ জুন) সন্ধ্যায় নগরীর ভাঙ্গার পুল এলাকায় অনুষ্ঠিত এ সভায় তিনি নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত শুনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, বিএনপির মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে। দলের প্রতিটি নেতাকর্মীর সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের সমস্যার কথা জানা সাংগঠনিক দায়িত্বের অংশ।
এ সময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসিরুদ্দিন হাওলাদার, বিএনপি নেতা ডা. আমিনুল হক, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, তুহিন শাহ, সাবেক ছাত্রদল সভাপতি পাবেল, যুবদল নেতা বাপ্পি, সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলীয় ঐক্য সুদৃঢ় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews