1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দলীয় কার্যক্রম ভালো না লাগায় আ.লীগের ২ নেতার পদত্যাগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দলীয় কার্যক্রম ভালো না লাগায় আ.লীগের ২ নেতার পদত্যাগ

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না ও দলীয় কার্যক্রম ভালো না লাগার কারণ উল্লেখ করে পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই নেতা।

ওই দুই নেতা হলেন, উপজেলার কাশিয়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মোল্লা ও দপ্তর সম্পাদক ও একই এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শেখ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় দপ্তর সম্পাদক সাবেক মিজান শেখের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজান শেখ। এসময় তিনি বলেন, আমি কাশিয়ানী ইউনিয়নের একজন বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আমার অজান্তে ও আমার মতামত না নিয়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে দপ্তর সম্পাদক হিসেবে রাখা হয়। আমি এ যাবৎকাল পর্যন্ত উক্ত পদের কোনো দায়িত্ব পালন করিনি। কারণ আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না ও তাদের দলীয় কার্যক্রম ভালো না লাগায় উক্ত পদ থেকে পদত্যাগ করিলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews