1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশে উৎপাদিত কিছু খাদ্যপণ্যে মূল্য সংযোজন করছাড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

দেশে উৎপাদিত কিছু খাদ্যপণ্যে মূল্য সংযোজন করছাড়

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশে উৎপাদিত বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজিসহ বেশকিছু খাদ্যপণ্যের ওপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, উৎপাদন পর্যায়ে রাইসরিষা, কোলজা সিড ও ক্যানোলা অয়েলে আগামী জুন পর্যন্ত ভ্যাটছাড় থাকবে। সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। তবে এর মেয়াদ কবে শেষ হবে তা বেঁধে দেয়া হয়নি।

ভ্যাট অব্যাহতি পাওয়া আরও পণ্যের মধ্যে রয়েছে- গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য।

এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। তবে আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করে- এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews