1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশে হাহাকার হওয়ার মত খাদ্য সংকট নেই : খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দেশে হাহাকার হওয়ার মত খাদ্য সংকট নেই : খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

  • প্রকাশিত : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫০২ 0 বার সংবাদি দেখেছে

শামীম আহমেদ // বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রালয়ের কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের দেশে কোন ধরনের হাহাকার মত খাদ্য সংকট নেই । দেশের মানুষ আমাদের সাথে ছিল থাকবে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না।

বিগত বিএনপি-জামাত জোটের দুঃশাষন,অপশাষন ও লুঠপাটের কারনে মানুষ অস্তির হয়ে পড়েছিল বর্তমানে বাংলাদেশে সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। তিনি বলেন বিএনপি চাচ্ছে আর্ন্তজাতিক বাজারের তেলের দাম নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে বিএনপি-জামাতের নৈরাজ্য কোন কাজে লাগবে না।

তিনি আরো বলেন বিএনপি যদি মনে করে থাকেন দেশের মানুষ অশিক্ষিত তাহলে তারা বোকার সর্গে বাস করছেন।কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বিদ্যুৎ প্রসঙ্গে আরো বলেন, লোড শেডিং এখন শুধু বাংলাদেশের সমস্যা না।

 

লোড শেডিং বর্তমানে সারা বিশ্বের বড় বড় দেশগুলোতে হচ্ছে। তিনি বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারাতো সেসময় ১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যায়নি। দেশে বিদ্যুতের যা উৎপাদন তা আমরাই করছি।

 

তিনি কৃষকদের সমস্যা তুলে ধরে বলেন বিএনপির সময় সারের দাম ছিল ৯০টাকা। আমরা ক্ষমতায় এসে সেই দাম কমিয়ে কৃষকদের কথা বিবেচনা করে ২৫ টাকা করেছি বর্তমানে ১৬ টাকা দরে সার দেওয়া হচ্ছে।

এসময় তেলের দামের বিষয় বলেন আর্ন্তজাতিক বাজারে তেলের দাম কমে আসলে আমরাও কমিয়ে নিয়ে আসব। এছাড়া তিনি আরো বলেন দেশের ভোজ্যতেলের সংকট দুর করার জন্য আগামী ৩ বছরের মধ্যে ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করে দেশের ঘাটতি পুরন করা হবে।

আজ বুধবার (৩ই) আগস্ট সকাল ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তন সভা মঞ্চে বিদ্যমান শষ্যবিন্যাসে তৈল ফসলের অন্তভূক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমুহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন অনুষ্ঠানে এসে বরিশালের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কয়েকটি প্রশ্নের জবাবে তিনিএকথাগুলো বলেন।

বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এর আয়োজনে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় কৃষি মন্ত্রালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন-উল-ইসলাম, কৃষি মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার,বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (বিড়ি) মহা পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিজিমোঃ বেনজির আলম,কৃষি সম্প্রসারনে অধিদপ্তরের মহা পরিচালক ড. দেবাশিষ সরকার, বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews