1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ত্রিশালে মৃতপ্রায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ফলক উন্মোচন করে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

 

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ‘ধরার খাল’ খনন করেছিলেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃতপ্রায়। বর্তমান সরকারের খাল-খনন কর্মসূচির অংশ হিসেবে সেই খাল পুনঃখননের সূচনা করলেন জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান।

 

পাঁচদশক আগের স্মৃতিচারণ করে কানহর গ্রামের বয়োবৃদ্ধ জালাল ইসলাম বলেন, আমি তহন চেংড়া বয়স। তহন দেখছি একটা প্যান্ট ও গুঞ্জি গাও দিয়ে, চোখে চশমা পইড়া জিয়াউর রহমান আমাগর এই এলাকায় আইছিলেন। তিনি নিজে কোদাল দিয়া মাটি কাইটা এই খাল খননের কাজ উদ্বোধন করছিলেন। তিনি তহন ওই যে মাদ্রাসাটার সামনে অনেকক্ষণ বইসা আছিলেন।

 

কানহর মোড় মসজিদের সাবেক ইমাম মো. শহিদুল্লাহ বলেন, বাবা প্রেসিডেন্ট হয়ে এখানে এসেছিলেন, এখন ছেলে প্রধানমন্ত্রী হয়ে আসছেন। আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা এই এলাকার মানুষ অবহেলিত।

 

‘প্রধানমন্ত্রীর বাবা এই খালের পাশ দিয়ে যে সড়কটি দিয়ে হেঁটে গিয়েছিলেন। এখন পর্যন্ত এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। আমরা চাই এই রাস্তাটি পাকা করার ঘোষণা দিবেন। আমাদের এই এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে কমিউনিটি ক্লিনিক চাই।’

 

বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামে কোদাল দিয়ে খাল কাটার পর পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে পাশেই সুধী সমাবেশে যোগ দেন তিনি। গ্রামবাসী সরকারপ্রধানকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, দেন মুহুর্মুহু করতালি।

 

ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ‘ধরার খাল’ বা বৈলর খালের পরিমাপ ও খনন কার্যক্রমে যুক্ত হন।

 

“তবে এর আগেই ১৯৭৬-৭৭ সালে দেশব্যাপী যে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, ত্রিশালের এ খালটিও সেই কর্মসূচির অংশ ছিল।”

 

বিকালে নজরুল মঞ্চে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। এরপর ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews