1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৯ 0 বার সংবাদি দেখেছে
বাগেরহাট প্রতিনিধি // বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ও গ্রেপ্তার ব্যক্তি উপজেলার সাতশৈয়া এলাকার বাসিন্দা। আজ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে ধর্ষণের ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে। শারীরিক পরিবর্তন, বমি ভাব ও অসুস্থতার লক্ষণ দেখে তার মা বিষয়টি অনুমান করেন। গতিকাল শুক্রবার প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করলে গর্ভধারনের বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলার একটি ডায়াগনিস্টিক সেন্টারে গাইনি চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করেও এর সত্যতা মেলে। এরপর পরিবারের জিজ্ঞাসাবাদে সে অভিযুক্তের নাম প্রকাশ করে। পরে ওই কিশোরীর গর্ভপাত ঘটলে একটি মানবভ্রূণ বের হয়। ভ্রূণটি পরিবারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করে। পরিবারের সদস্যরা সেখানে নিয়মিত খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ভুক্তভোগীও ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত। মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো একদিন দুপুরে ভাইকে খাবার দিয়ে ফেরার পথে অভিযুক্ত তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলার অভিযুক্ত রাছেক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রূণ এবং ডিএনএ পরীক্ষা-নিরিক্ষার পর এর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews