1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের মধুমতি নদী থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নড়াইলের মধুমতি নদী থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের মধুমতি নদী থেকে ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলের লোহাগড়া উপজেলার ইছাখালী এলাকার মধুমতি নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, শনিবার (১ অক্টোবর) দুপুরে সাকিব (১৬) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সাকিব গোপালগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আমিনুর মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সাকিব দীর্ঘদিন ধরে ইজি বাইকের ড্রাইভারি করে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছে সাকিব। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে লোহাগড়ার কামঠানা গ্রাম এলাকা থেকে। তবে ইজি বাইকের সাথে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, যেহেতু নিহত শাকিবের বাড়ি গোপালগঞ্জ এলাকায় সেহেতু গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews