1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত বেপরোয়া যান চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা, উদ্বেগ স্থানীয়দের মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে আলোচনা সভা গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড বরিশালের কৃতি সন্তান মঈনুদ্দীন রুবেল যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন,মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ,কল্যাণ মূখার্জী,কবি সৈয়দ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মঞ্জুর আহম্মেদ,বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলাল উদ্দিন, বিমল কৃষ্ণ দত্ত, ইউপি সদস্য ভবরঞ্জন রায় প্রমূখ।
সভায় আগামী ২০ ফেব্রুয়ারি লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রæয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মারা যান।গীতিকার ও সুরকার কবিয়াল বিজয় সরকার চারণ কবি হিসেবে সমাধিক পরিচিতি লাভ করেন।জীবদ্দশায় প্রায় ১৮শ’ গান রচনা করেন।গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১৩ সালে তিনি মরনোত্তর একুশে পদক লাভ করেন। নড়াইল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews