1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়া থানার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি শামীম হোসেন (২৭)। সে কালিয়া থানার যাদবপুর গ্রামের মো: নজীর মোল্লার ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) রাত ২টার দিকে কালিয়া থানার অফিসার ইন চার্জ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এস আই টিপু সুলতান ও তাঁর টিম সদস্য এস আই তিতাশ বিশ্বাস ও পুলিশ সদস্য পার্থ মজুমদার গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর গ্রামস্থ আকছির মেম্বারের বাড়ি সংলগ্ন আসামী শামীম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় আসামী শামীম হোসেন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালে ঘটনা স্থলে আসামির বাড়ির লোক সহ সাক্ষী হিসেবে মোঃ আকছির মোল্লা ও রিপন মোল্লার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আসামী তার বাড়িতে রাখা ৫০০ গ্রাম গাজার কথা শিকার করেন।
এর আগে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গাঁজা বিক্রয়ের জন্য যাদবপুর গ্রামের শামীম হোসেন তার নিজ বাড়িতে অবস্থান করছে।
কালিয়া থানা অফিসার ইন চার্জ মেহেদী হাসান জানান, আসামিকে সকালে কোর্ট এ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিজান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews