1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন খুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত বেপরোয়া যান চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা, উদ্বেগ স্থানীয়দের মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে আলোচনা সভা গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড বরিশালের কৃতি সন্তান মঈনুদ্দীন রুবেল যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

নড়াইলে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন খুন

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন খুন।
নড়াইলের কালিয়া উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসরাফিল মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এ নিয়ে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। এ নিয়ে উভয় পক্ষের ৪টি মামলা চলমান রয়েছে।
সর্বশেষ শনিবার বিকেল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে রোববার সকালে প্রিন্সের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যা গুরুতর আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল বকসি বলেন, ইসরাফিল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews