1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্রীর লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী মরদেহ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুর ১টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তারা কেউ সাঁতার জানতো না।

খবর পেয়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেন। প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানে তাদের খোঁজ করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় আবারও উদ্ধার অভিযান শুরু করা হলে সকাল সাড়ে ৯টায় ইয়াসমিন ও বেলা ১১টায় ইমার মরদেহ উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews