1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটি বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নলছিটি বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সমম্পাদক রফিকুল ইসলাম রবিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য অভিযুক্ত ২৭ জন বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল।

আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, মাহেব হোসেন, আক্কাস সিকদার, মিজানুর রহমান মুবিন, ফয়সাল খান ও তরিকুল ইসলাম।মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর রাতে নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন বাইতুল্লাহ জামে মসজিদ এলকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।

খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান বিএনপির নেতাকর্মীরা । এ ঘটনায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালসহ ২৯ জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তারা মঙ্গলবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বাকি অভিযুক্ত ২৭ জনকে জামিন দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews