1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনে নিজের বিজয়কে ‘বিস্ময়কর’ বললেন মেনন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

নির্বাচনে নিজের বিজয়কে ‘বিস্ময়কর’ বললেন মেনন

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শুধুমাত্র জিতেছেন দলীয় সভাপতি সভাপতি রাশেদ খান মেনন। নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে বিস্ময়কর বলছেন এ বাম নেতা।

আজ বুধবার বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ সম্বোধন করে রাশেদ খান মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার! বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশি-চলি, যাদের অর্থবিত্ত নেই, তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ।’

ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা বলেন, ‘আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে! কারণ আমি ৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবারই সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।’

ঢাকা-৮ আসন ছেড়ে নিজের এলাকায় অর্থাৎ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে মেনন বলেন, ‘এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তার পরও আমি মনে করেছি যে, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে আর সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’

বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ১ লাখ ২২ হাজার ১৭৫টি ভোট পান মনেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews