1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর,পটুয়াখালী জেলা প্রতিনিধি // পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক উজ্জ্বল বোসকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ ।

শুক্রবার (১১ জুলাই) রাত ৩টার দিকে পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরে শুক্রবার রাতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক এলাকায় অভিযান চালায় সদর থানার একদল পুলিশ। তারা অ্যাডভোকেট উজ্জ্বল বোসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার বেলা ১১টার দিকে আদলতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews