1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে
মো:ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী জেলা প্রতিনিধি // বর্ণাঢ্য আয়োজনে  দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের কৃষি অনুষদ প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেষ্টুন উড়িয়ে ও কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী  রফিকুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে একটি শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে  গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকল শিক্ষক, কর্মকর্তাদের সহায়তায় ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় দক্ষিণাঞ্চলকে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর।
দিবসটি উদযাপনে সারাদিন শিক্ষার্থীরা অংশ নেয় হাঁড়িভাঙা, হাঁসমুরগি দৌড়, রশি টানাটানি ও প্রীতি ফুটবল ম্যাচে। এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জায় ঝলমলে করে সাজানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews