1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার চান্দিনা উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১০ মে) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার এতবারপুর আজম উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কাশালা গজারিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আবু সাঈদ (৪৫)। তিনি বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী আবু সাঈদ জানান, মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করেছিল। এ সময় তাদের কোনো প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দিইনি।

পরে পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগতসহ আট থেকে দশজন আমার পথরোধ করে হামলা চালায়। এ সময় তারা ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।

এ বিষয়ে জানতে এতবারপুর আজম উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূঁইয়াকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। ইউএনও তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমি আহত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews