1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বুশরা বরকত উল্লাহ বর্ষা নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ মে) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনার কুমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুশরা বরকত উল্লাহ বর্ষা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে বুশরা দ্বিতীয়। ছোট থেকেই সে শান্ত স্বভাবের এবং মেধাবী ছিল। রোববার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা শেষে বুশরা সহপাঠীদের জানায়, তার পরীক্ষা ভালো হয়নি। সব প্রশ্নের উত্তর সে দিতে পারেনি।

বুশরার মা নুরুন্নাহার বরকতুল্লাহ বলেন, ‘সকালে যখন রান্না করছিলাম, বুশরা তখন ঘরেই ছিল। রান্নাঘর থেকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews