1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পিরোজপুরে নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুর সদর উপজেলা থেকে হাসি রানী ঘড়ামী (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যার করার পর স্বর্ণালংকার লুটে নিয়েছে।

নিহত হাসি রানী ঘড়ামী পিরোজপুর শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকার সত্যেন্দ্র নাথ ঘরামীর স্ত্রী। নিহতের স্বামী সত্যেন্দ্র নাথ ঘড়ামী জানান, তার স্ত্রী হাসি রানী ঘড়ামী ঘটনার দিন ঘরে একা ছিল। তাদের বাড়ির কাজের মহিলা নমীতা রানী ডাকুয়া রাতে ঘরে এসে দেখতে পায় তাদের ঘরের প্রধান দরজা খোলা।

এ সময় তিনি তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ না পেয়ে ঘরের ভিতের খুঁজতে গিয়ে বাথরুমে হাসি রানীকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ সময় তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিল না। চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল লুটে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন সত্যেন্দ্র নাথ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews