1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পীর সেজে গৃহবধূর ৩ লাখ টাকার গহনা নিয়ে উধাও! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পীর সেজে গৃহবধূর ৩ লাখ টাকার গহনা নিয়ে উধাও!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পড়ে প্রায় পৌনে তিন লাখ টাকার সোনার অলংকারসহ নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন এক গৃহবধূ। পীর পরিচয় দিয়ে ওই গৃহবধূকে কৌশলে ধর্মীয় কথাবার্তার আড়ালে এসব হাতিয়ে নেয় চারজনের একদল সংঘবদ্ধ প্রতারক।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের উত্তর কমলাপুরমুখি সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার (২৯ জানুয়ারি) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানালেও সোমবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ভুক্তভোগী শহরের উত্তর কমলাপুরের বাসিন্দা কামরুন নাহার কনা (৪২)। ওই গৃহবধূর স্বামী মো. আজিজুর রহমান মিলন একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। এ ঘটনায় তাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বলে সাংবাদিকদের জানান তারা। তার সঙ্গে কথা বলে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি নাটকীয়ভাবে একজনকে বড় ধরনের পীর সাজিয়ে কথাবার্তার ফাঁকে তাকে সম্মোহন করে ফেলে।

তারপর তাদের কথামতো কনা নিজেই তার হাত ও গলায় থাকা দুই ভরি ওজনের দুটি চুরি ও ১২ আনা ওজনের একটি গলার চেইন খুলে তুলে দেন পীরের হাতে। যার বাজার মূল্য প্রায় পৌনে তিনলাখ টাকার। প্রতারকেরা কনার ভ্যানিটিব্যাগে থাকা দেড় হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে নেন।

সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাটি তদন্তে গিয়েছিলেন। পীর সেজে ওই গৃহবধূর মালামাল নিয়ে গেছে প্রতারকেরা। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews