1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর বাউফলে বন্ধুদের সঙ্গে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে জিহাদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার কাছারি বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

 

মৃত জিহাদ ওই এলাকার ইলিয়াস বাহালীর ছেলে। সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে জিহাদ বাড়ির সামনে কাছারি বাড়ির পুকুরে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে ডুবসাঁতার খেলছিল। একপর্যায়ে সে পুকুরের সিঁড়ি ঘাটলার নিচে চলে যায় এবং আর উপরে উঠতে পারেনি।

এ সময় জিহাদকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে সিঁড়ি ঘাটলার নিচ থেকে তাকে উদ্ধার করেন।

 

পরে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

 

জিহাদের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews