1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুরুষের শুক্রাণু গবেষণায় উঠে এলো ভয়ঙ্কর তথ্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পুরুষের শুক্রাণু গবেষণায় উঠে এলো ভয়ঙ্কর তথ্য

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় দেখা গিয়েছে বিশ্বব্যাপী পুরুষের শরীরে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম রেট আশঙ্কাজনক হারে কমে গেছে। গত পাঁচ দশকের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ কমেছে শুক্রাণুর সংখ্যা।

ঘরবাড়ি, বারান্দা ও বাগানে ব্যবহৃত কীটনাশক এবং ফল-সবজিসহ বিভিন্ন খাদ্যপণ্যে ছিটানো রাসায়নিক এর মূল কারণ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জর্জ মেসন ইউনিভার্সিটির কলেজ অফ পাবলিক হেলথের ডিন ও লেখক মেলিসা পেরির গবেষণার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে বুধবার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনের এমনটি বলা হয়েছে।

গবেষণার প্রধান অধ্যাপক পেরি বলেন, ‘৫০ বছর ধরে সারা বিশ্বে শুক্রাণুর ঘনত্ব প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর পেছনে দায়ী প্রধান দুটি কারণ (অপরাধী) আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের গবেষণায় উঠে এসেছে দুটি সাধারণ কীটনাশক – অর্গানোফসফেটস এবং এন-মিথাইল কার্বামেট – বিশ্বব্যাপী পুরুষের শুক্রাণুর ঘনত্ব কমিয়ে ফেলার পেছনে দায়ী।’

 

এর আগে, একাধিক চিকিৎসক হুঁশিয়ার দিয়েছেন, সারাবিশ্বে পুরুষদের শরীরে যে হারে শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, এই হার অব্যাহত থাকলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে মানবজাতি। প্রায় দুইশোটি গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, ৪০ বছরেরও কম সময়ের মধ্যে প্রায় অর্ধেকে নেমে এসেছে পুরুষদের স্পার্ম কাউন্ট।

সূত্র: সিএনএন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews