1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পোশাক কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পোশাক কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুর প্রতিনিধি // গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি নামক একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ/সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. দিদারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক মো. আইয়ুব হোসেন জানান, বার্ন ইউনিটে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews