1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪ দলের বৈঠক আজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪ দলের বৈঠক আজ

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে:

জাতীয় গণফ্রণ্ট (আমিনুল হক টিপু বিশ্বাস)

১২ দলীয় জোট (মোস্তফা জামাল হায়দার)

নেজামে ইসলাম পার্টি (আব্দুল মাজেদ আতহারী)

বাংলাদেশ খেলাফত মজলিস (ইউসুফ আশরাফ)

এনপিপি (ফরিদুজ্জামান ফরহাদ)

জাতীয় দল (সৈয়দ এহসানুল হুদা)

বাংলাদেশ জাসদ (ড. মুশতাক হোসেন)

এনডিএম (ববি হাজ্জাজ)

জাকের পার্টি (শামীম হায়দার)

ইসলামী ঐক্যজোট (মুফতি সাখাওয়াত হোসাইন রাজি)

ভাসানী জনশক্তি পার্টি (রফিকুল ইসলাম বাবলু)

বাংলাদেশ লেবার পার্টি (ডা. মোস্তাফিজুর রহমান ইরান)

বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক (মাসুদ রানা)

জমিয়তে উলামায়ে ইসলাম (মন্জুরুল ইসলাম আফেন্দী)

এর আগে গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের সঙ্গে এবং বুধবার কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন ও এবি পার্টিসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই ধারাবাহিক সংলাপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews