1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফিটনেসবিহীন গাড়ি দ্রুতই সরানো হবে: সড়ক উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফিটনেসবিহীন গাড়ি দ্রুতই সরানো হবে: সড়ক উপদেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিআরটিএ-কে নিয়ন্ত্রণমূলক সংস্থা নয় বরং সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেঁজগাওয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি একথা জানান।

সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাস্তা থেকে দ্রুতই ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে। পাশপাশি মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহারের তাগিদ দেন তিনি। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে বলেও জানান।

এ সময় সড়ক দুর্ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাদের সহায়তা দিতে বিআরটিএকে নির্দেশনা দেন উপদেষ্টা। পরে বিআরটিএ নির্বাচিত দেশের ১৬ জন দক্ষ গাড়ি চালকদের পুরস্কার ও মোটর সাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews