1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় একই স্থানে ছাত্রলীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরগুনায় একই স্থানে ছাত্রলীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৯৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরগুনা সরকারি কলেজে নব গঠিত ছাত্রলীগের দুই গ্রুপ একই সময় দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক আদেশে রেড এলার্ট জারি করা হয়।

ওই আদেশে বলা হয়, শুক্রবার বরগুনা সরকারি কলেজে ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সভাপতি পদ বঞ্চিত দুই গ্রুপ একই স্থানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

 

এতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় কলেজসহ আশপাশের এলাকায় ১৪৪ জারি করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত সবুজ মোল্লা জানান, ১৪৪ ধারা জারি করায় তিনি মিষ্টিপট্টি এলাকার একটি মসজিদে করবেন দোয়া অনুষ্ঠান আয়োজন করবেন। সেখানে যাতে কোনো পক্ষ প্রতিবন্ধকতা তৈরি না করে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews