1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরগুনায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ভিমরুলের কামড়ে নূরুল ইসলাম গাজী ওরফে নুরু গাজী (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে । গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত নুরু গাজী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নুরু গাজী বাড়ির পাশে কলাগাছ লাগানোর জন্য বাগানে গাছের শুকনো ডাল কাটতে যান।

এ সময় নারকেল গাছের একটি শুকনো পাতা ধরে টান দিলে ভিমরুলের ঝাঁক উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। পরে আহত অবস্থায় সন্ধ্যায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হস্তান্তর করলে সেখানে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা বলেন, ‘দেরি করে আসায় ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর শরীরে ছড়িয়ে পড়লে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হস্তান্ত করা হলে সেখানে তিনি মারা যান। ‘

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews