1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে অস্ত্র-ইয়াবাসহ ইউপি সদস্য রাসেল গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে অস্ত্র-ইয়াবাসহ ইউপি সদস্য রাসেল গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৩১ 0 বার সংবাদি দেখেছে

গাজী আরিফুর রহমান, বরিশাল // বরিশালের সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদারকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা ( ডিবি ) পুলিশ।  শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া ইউনিয়নের গাজীর খেয়াঘাট সংলগ্ন একটি বিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগীর। পুলিশ সূত্রে জানা গেছে, রাসেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও একাধিক মামলার অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখছিল পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়ির আশপাশে পুলিশ অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা ইন্সপেক্টর সগীরের নেতৃত্বে থাকা দল তাকে ধাওয়া দিয়ে আটক করে। তবে তার সহযোগী ‘ল্যাপটপ বাবু’সহ কয়েকজন এখনো পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “আটক রাসেলের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ছাড়াও তার কাছে অবৈধ রিভলভার থাকার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও অভিযান চলছে। তিনি আরও বলেন, সমাজের অসংগতি ও মাদক ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে গণমাধ্যম এগিয়ে আসুক, পুলিশ শতভাগ সহযোগিতা করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews