1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ 0 বার সংবাদি দেখেছে

আজ ৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল কামরুল হাসান৷ পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, নৌ পুলিশ সুপার বরিশাল অঞ্চল এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তিসহ আরও অনেকে।

র‍্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়নে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ। ব‌রিশাল জেলায়‌ মা ই‌লিশ রক্ষা‌র্থে অ‌ভিযান প‌রিচালনা ও সার্বক্ষ‌ণিক নদী পাহারা‌ নি‌শ্চিত করার জন‌্য ৫৪  টিম কাজ কর‌বে।

ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান সফলভা‌বে বাস্তবায়‌নের লক্ষ্যে জেলা ও উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থেকে ৩০ জন এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট  নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

ই‌লিশ আহর‌ণে বিরত থাকতে জে‌লে‌দের জন‌্য মান‌বিক সহায়তা কর্মসূচীর আওতায় ৬৬৫২৪ জে‌লে প‌রিবা‌রের জন‌্য ২৫ কেজি হা‌রে মোট ১৬৬৩.১০০ মে‌ট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews