1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিজয়াদশমী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিজয়াদশমী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই মহানগরী ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে।

মন্দিরে-মন্দিরে চলে দেবীর পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে বিজয়াদশমীর আনুষ্ঠানিকতা। ভক্তরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

তবে, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কিছু মণ্ডপে ভক্তদের দুর্ভোগ পোহাতে হয়েছে। মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পূজার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবুও ভক্তদের উচ্ছ্বাস ও আনন্দে কোনো ঘাটতি দেখা যায়নি।

বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। এবার দেবীর আগমন হয়েছে গজে (হাতি) – যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। আর দেবীর গমন ঘটবে দোলায় (ডোলায়), যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তা বহন করে।

এ বছর বরিশাল মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপ এবং পুরো জেলায় মোট ৬৪০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে পূজার সকল কার্যক্রম চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews