1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৩২ 0 বার সংবাদি দেখেছে

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে গৌরনদী থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

মাহবুবুল ইসলাম জানান, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews