1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শোকসভার নামে চাঁদাবাজি: যুবলীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে শোকসভার নামে চাঁদাবাজি: যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশাল মহানগর আওয়ামী লীগের ব্যানারে শোক সভার নামে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আনোয়ার হোসেন সালেক নামের ওই নেতাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।

সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিষয়টি রোববার সকালে নিশ্চিত করে জানান, বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামীম খানের দায়ের করা মামলায় শনিবার রাতে আনোয়ার হোসেন সালেককে গ্রেপ্তার করা হয়েছে। সালেক ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

মামলার বাদী শামীম সাংবাদিকদের বলেন, শোকাবহ অগাস্ট উপলক্ষে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে মাসব্যাপি কর্মসূচি পালন করছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। গত ৫ অগাস্ট বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আয়োজনে ৫ নম্বর ওয়ার্ডে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মহানগর আওয়ামী লীগের ব্যানারে গত ২৬ অগাস্ট ৫ নম্বর ওয়ার্ডে শোকসভার আয়োজন করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সালেকসহ কয়েকজন।

তিনি বলেন, ওই অনুষ্ঠানের আয়োজক সালেকসহ ৬জনের জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে থানায় মামলা করেছি। মামলায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

এদিকে শনিবার বিকালে এ বিষয়ে নগরীর কালিবাড়ি রোডে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বাসভবনে মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভা হয় বলে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাদ সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই সভায় ৫ নম্বর ওয়ার্ডে ২৬ অগাস্ট দলের ব্যানারে শোকসভা করার ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews