1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাংস্কৃতিক কর্মী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

বরিশালে সাংস্কৃতিক কর্মী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীতে সামসুন্নাহার নিপা (২৫) নামের এক সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের উত্তর মল্লিক রোডের একটি বাসা থেকে তরুণীর লাশটি উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। পরে তার মহদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

ওই এলাকার জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের কন্যা সামসুন্নাহার নিপা বরিশাল নাটক ও উদীচী কর্মী এবং আবৃত্তিশিল্পী ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকার কারণে তিনি বেশ পরিচিত মুখ।

পুলিশ জানায়- সকালে স্বজনেরা নিপাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

এই তথ্য নিশ্চিত করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. লোকমান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews