1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

পাশের বাড়ি থেকে ধান আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রবাসী স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করেন স্ত্রী। এতে ঘটনাস্থলেই স্বামী বাশারের মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী কোহিনুর বেগম, মেয়ে রাফা (১৫) ও ছেলের বৌ দিফাকে (২০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ফতেহপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন।

বেলা ১২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন জানান, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। জিজ্ঞেসাবাদ করার জন্য স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। ৫-৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। একই বাড়ির বিল্লাল হোসেন দিলুর সঙ্গে বাশারের স্ত্রী কোহিনুর বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে সবসময় ঝগড়াঝাটি হতো।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ি থেকে স্ত্রী কোহিনুর তার স্বামী বাশারকে ধান আনতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে বাশার জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় বাশারকে হাসাপাতাল নেয়ার আগেই তার মৃত্যু হয়। এমন অভিযোগ করছেন নিহতদের ভাতিজা বাহার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews